ফোটশপের কিছু র্শটকাট কমান্ড

অপারেটিং সিষ্টেম হিসেবে উইন্ডোজ ইউজ করেন অথচ ফটো এডিটিং এর কাজে মাষ্টার সফটওয়্যার এডোব কোম্পানির ফটোশপ ইউজ করেন না এমন ব্যাক্তি খুজে পাওয়া দায়। ঠিক সেই মর্ম উপলব্ধি করেই আজ থেকে ফটোশপের উপর নিয়মিত লেখার চেষ্টা থাকবে। ফটোশপে কাজ করতে গেলে এবং সেই কাজে গতি আনতে যে সব কমন কমান্ড বা শর্টকাট রয়েছে এখানে তার কিছু কমান্ড শর্টকার্ট তুলে ধরা হয়েছে সংক্ষিপ্ত বর্ননা সহ।

ফটোশপের বেসিক কিছু কমান্ড:

H (Hand Tool/হ্যান্ড টুল) — ছবির বিভিন্ন অংশ যখন বিবর্ধিত করে দেখা হয়, এই কমান্ডটি তখন হ্যান্ড টুলকে নিয়ে আসে ও দ্রুত কার্য-সমাধায় সাহায্য করে. এমনকি এই হ্যান্ড টুল ক্রিয়ারত অবস্থায় আপনি CTRL বাটন চেপে, বিবর্ধন করতে পারবেন, বিবর্ধন টূলস এ না গিয়েই। একইভাবে আপনি ALT কি ধরে, টুলস পরিবর্তন ছাড়াই বিবর্ধন কমিয়ে আনতে পারেন।

Z (Zoom Tool/জুম টুল) — এই কমান্ডটি আপনাকে বিবর্ধক টুলস হিসেবে বিবর্ধন করতে দিবে। হ্যান্ড টুলসের মত ALT বাটনে চেপে ধরে রাখলে ততক্ষন এটা বিবর্ধন কমিয়ে আনতে সাহায্য করবে।

Ctrl + 0 (Fit on Screen/পর্দা জুড়ে বিরাজমান) — পুরো ছবিটাকে আপনার চোখের সামনে তুলে ধরতে এটা সবচেয়ে দ্রুততর কমান্ড। এটা কন্ট্রোল এর সাথে শূন্য(০) চেপে ধরতে হবে, ইংরেজী ‘ও’ নয়।

B (Brush Tool/ব্রাশ টুল) — অনেক কার্যকরি একটা টুলস হল ব্রাশ টুল, মাস্ক নিয়ে কাজ করার সময়। এমনকি আমি নিজেও হ্যান্ড টুল ও জুম টুল এর পাশাপাশি ব্রাশ টুল ইউজ করছি।

Ctrl + Z (Undo/ফিরে যাওয়া) — কম-বেশি সবাই ভুল করি, সংশোধনের উপায় আনডু টুলটি।

Tab (Hide/Show Palettes/প্যালেটস দেখান বা লুকান ) — এটা আপনাকে কাজের জন্য অনেক জায়গা করে দিবে, বিভিন্ন প্যালেট হাইড করে, যা আপনার কাজ করার সময় জুম করার থেকে বিরত রাখবে।

ফটোশপের আরো কয়েকটি কমান্ড:

[ (Decrease Brush Size/ব্রাশ সাইজ ছোট করন) -- দ্রুত ব্রাশ সাইজ ছোট করায় ব্যবহৃত

] (Increase Brush Size/ ব্রাশ সাইজ বড় করন) — বড় অঞ্চলের জন্য ব্রাশ সাইজ বিবর্ধনে ব্যবহৃত

Shift + [ (Decrease Brush Softness/ব্রাশের কোমলতা কমানো) -- ২৫% করে ব্রাশের কোমলতা কমানোর ক্ষেত্রে ব্যবহৃত

Shift + ] (Increase Brush Softness/ব্রাশের কোমলতা বাড়ানো) —২৫% করে ব্রাশের কোমলতা বাড়ানোর ক্ষেত্রে ব্যবহৃত

1->0 (Tool Opacity)স্বচ্ছতা টুল — আমি সাধারনত ব্রাশের স্বচ্ছতা ৫-১০% বাড়াই বা কমাই কিন্তু কিছু ক্ষেত্রে অনেক বেশি স্বচ্ছ করার প্রয়োজন পড়ে। শুধু ১ থেকে ০ পর্যন্ত ১০ টি অঙ্কের যেকোন একটা চাপ দিন, এটা ১০%-১০০% পর্যন্ত স্বচ্ছ হবে।আপনি আরো নিয়ন্ত্রন চাইলে, প্রথম অঙ্কের পর পরই দ্বিতীয় অঙ্কটি চাপুন এবং আপনি সেই অঙ্কেরই শতকরা স্বচ্ছতা পাবেন। যেমন ৪ চাপলে পাবেন ৪০% স্বচ্ছতা, যেখানে ৪ এবং ৩ সাথে সাথে চাপলে পাবেন ৪৩%।

Ctrl + Shift + N (New Layer)নতুন লেয়ার — এটা আপনার জন্য ডায়ালগবক্স নিয়ে আসবে যা বর্তমান লেয়ার উপর নতুন লেয়ার স্থাপন করবে।

Ctrl + Alt + Shift + N (New Layer No Dialog)ডায়ালগবক্সহীন লেয়ার — এই টুলটি আপনার জন্য কোন ডায়ালগ বক্সবিহীন নতুন লেয়ার তৈরী করবে।

Ctrl + Alt + Shift + K (Show Keyboard Commands/কি-বোর্ড কমান্ড দেখান) — যদি আপনি এগুলোর কোন কমান্ড ভুলে যান অথবা অন্য কমান্ড চেক করতে চান তাহলে এই কমান্ডটি ব্যবহার করতে হবে।

এখানে শুধু মাত্র প্রয়োজনীয় কিছু কমান্ডের উল্লখে করা আছে । এছাড়াও কাজকে আরো গতিশীল করতে আরো অনেক শর্টকাট কমান্ড আছে যা এডভান্স লেভেলের জন্য প্রযোজ্য, আশা করি বাকি আরো কিছু কমান্ড নিয়ে পরবর্তীতে হাজির হয়ে যাবো।