google is ours!!!!

গুগল আসলে একটি ক্যালকুলেটর। আপনি যতো যাই হিসাব করতে চান না কেন, সেটা যতো জটিল গাণিতিক সমীকরণই হোক না কেন, গুগলের ছোট্ট সার্চ বক্সটায় সেটা পারবেন। একইসঙ্গে সেটা আবার ভালো এক কনভার্টার, জটিল অভিধান, ফোনবুক, নির্ভরযোগ্য উত্তরদাতা- আরো কতো কী। কিছুটা গুগলসূত্রে আর বাকিটা ইন্টারনেট ঘেঁটে তারই কিছু খোঁজখবর থাকছে এখানে, যদিও ব্লগারদের অনেকেরই এসব বিষয়আশয় ভালোই জানা।গুগল আসলে একটি ক্যালকুলেটর। আপনি যতো যাই হিসাব করতে চান না কেন, সেটা যতো জটিল গাণিতিক সমীকরণই হোক না কেন, গুগলের ছোট্ট সার্চ বক্সটায় সেটা পারবেন। একইসঙ্গে সেটা আবার ভালো এক কনভার্টার, জটিল অভিধান, ফোনবুক, নির্ভরযোগ্য উত্তরদাতা- আরো কতো কী। কিছুটা গুগলসূত্রে আর বাকিটা ইন্টারনেট ঘেঁটে তারই কিছু খোঁজখবর থাকছে এখানে, যদিও ব্লগারদের অনেকেরই এসব বিষয়আশয় ভালোই জানা।


গুগলের ক্যালকুলেটরটা যে কতোভাবে কতো কায়দায় ব্যবহার করা যায়, 'তার উদাহরণ পাবেন এখানে। ক্যালকুলেটর কখনো কখনো উত্তরদাতার ভূমিকাও পালন করে। কিছু কিছু ক্ষেত্রে আবার ভৌতিক কাজকারবারও দেখায়। যেমন আপনি যদি গুগলের সার্চ বক্সে গিয়ে প্রশ্ন করেন- The answer to life, the universe, and everything is. গুগল সঙ্গে সঙ্গেই উত্তর দেবে '42'. অথবা যদি লিখেন- once in a blue moon. গুগল কী উত্তর দেয় দেখুন! সার্চ বক্সে 'number of horns on a unicorn' লিখলেও গুগল রসিকতা করতে ছাড়বে না। গণিতে আবার গুগল বেশ পাকা।